ডিসেম্বরে খেলা হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ডিসেম্বর মাস; বিজয়ের মাস। ডিসেম্বরে খেলা হবে। কাতারে অনুষ্ঠিত বিশ্বকাপে সামনে কোয়ার্টার ফাইনাল। সেখানে ব্রাজিল খেলবে, আর্জেন্টিনাও খেলবে। বাংলাদেশেও খেলা হবে।
আজ বৃহস্পতিবার বিকেলে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি একথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দেশবাসী প্রস্তুত, নাশকতাকারীদের বিরুদ্ধে এবার রুখে দাঁড়াবে। শেখ হাসিনাকে আগামীতে আবারও ক্ষমতায় আনতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সবাই প্রস্তুত আছেন? রাজনীতির মাঠে খেলা হবে। সবাইকে প্রস্তুত থাকতে হবে।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে খেলা হবে ভোট চুরির বিরুদ্ধে। লুটপাটের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। ভোট জালিয়াতির বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, যারা ১৭ কোটি মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলে, ভুয়া ভোটার বানানোর বিরুদ্ধে খেলা হবে।






পাঁচ নারীর হাতে ‘রোকেয়া পদক’ তুলে দিলেন প্রধানমন্ত্রী - tathyasangjog
December 8, 2022[…] আরও পড়ুনঃ ডিসেম্বরে খেলা হবে: ওবায়দুল কাদের […]
মার্কিন রাষ্ট্রদূতকে অযাচিত মন্তব্য করে বন্ধুত্ব নষ্ট না আহবান ওবায়দুল কাদেরের - tathyasangjog
December 8, 2022[…] আরও পড়ুনঃ ডিসেম্বরে খেলা হবে: ওবায়দুল কাদের […]
পুলিশের ওপর হামলা ও বিশৃঙ্খলার জন্য বিএনপি নেতারাই দায়ী: তথ্যমন্ত্রী - tathyasangjog
December 8, 2022[…] আরও পড়ুনঃ ডিসেম্বরে খেলা হবে: ওবায়দুল কাদের […]